সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

Bangladesh লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

বাংলাদেশী লজিক : "কাপড় ঠিক নাই? তাইলে ঐ মাইয়ারে ধর্ষন কর" - ১ (এক)

কিছুক্ষন আগে বিবিসি বাংলার একটা ফেসবুক পোস্ট দেখলাম । এটি একটি ছবি, যার ক্যাপশনে লেখা- "মঙ্গলবার ঝুম বৃষ্টির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাইকেল চালিয়ে যাচ্ছে এক কিশোরী" । ছবিটিতে মেয়েটির চেহারা স্পষ্ট বুঝা না গেলেও, এতটুকু বুঝা যাচ্ছে যে ঝুম বৃষ্টি পড়ছে আর মেয়েটি রেইনকোট পরে- সাইকেল চালিয়ে- বৃষ্টিতে ভিজে ভিজে কোথাও যাচ্ছে । মেয়েটি কি ঘুরতে বেরিয়েছে, নাকি কোন কাজে বেরিয়েছে তা এই ছবিতে স্পষ্ট নয় । ছবিটির লিঙ্ক (যদি এরই মধ্য ডিলিট না করে থাকে) পোস্টটিতে ক্লিক করে কমেন্ট বক্স স্ক্রল করতে করতে আমি হতবাক হয়ে গেলাম । যখন দেখলাম একজন ব্যক্তি কমেন্ট করেছে, "এদের কে কুকুরে খাবে না তো কে খাবে" । আবার আরেকজন দেখলাম আরো একধাপ এগিয়ে কমেন্ট করলো, "ঐ জন্যই তো ওখানে ভুমিকম্প হয়" । তখন মনে পড়লো পাকিস্তানের একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের প্রধান (আমি বুঝলাম না, সবাই তাকে "ধর্মীয় গুরু" বলছে কেন!) মাওলানা ফজলুর রেহমান নাকি কিছুদিন আগে "ভুমিকম্পের একমাত্র কারন" হিসেবে "মেয়েদের জিন্স পড়া"-কে দায়ী করে বক্তব্য দিয়েছেন । এই বক্তব্যে...

বাংলাদেশের রগরগে শিরোনামের অনলাইন নিউজ এবং আপনার একটি ক্লিকের অপেক্ষা

আমি অবাক হয়ে যাই যখন দেখি বাংলাদেশের বেশিরভাগ মানুষ "ফেসবুকিং" বোঝে, কিন্তু "গুগলিং" বোঝে না! আমি আরো অবাক হয়ে যাই, যখন দেখি "নিউজ সার্চ" করতে বললে কেউ কেউ আবার ফেসবুকে লগ-ইন করে "নিউজ" দেখে! একদিন ইউটিউবে সার্চ দিলাম "তালাশ" লিখে... "সার্চ" করার পর আসা "রেসাল্ট" থেকে একটা ভিডিও ক্লিক করলাম । ঐ ভিডিও দেখতে দেখতে পাশের "সিমিলার রেজাল্ট" গুলোতে চোখ বুলালাম । এরমধ্যে কয়েকটা শিরোনাম হলো- - এখন নায়িকা হ্যাপি ক্রিকেটার রুবেল হসাইনের সম্পর্কে বোমা ফাটালো - কলেজেপরুয়া মেয়ে ঘরে থাকতে কাজের ছেলে রাখার ফল - স্বামী বিদেশে তাই প্রাইভেট টিচার এর সাথে অশ্লীল সম্পর্ক - পাগল শালীর সাথে নষ্টামি - রাতে ঢাকা শহরের দেহ ব্যাবসার রমরমা চিত্র দেখুন ইত্যাদি ইত্যাদি... উপরের সবগুলো ভিডিওই "ক্রাইম প্রোগ্রাম" । কিন্তু এগুলা টিভির চেয়ে ইউটিউবেই বেশি জনপ্রিয় । "কামোদ্দীপক" এমন সব শিরোনাম এখন শুধু ইউটিউব কিংবা এসব ভিডিওতে সীমাবদ্ধ নাই । ওদের "কালো হাত" ছড়িয়ে পড়েছে তথাকথিত অনলাইন নিউজ পোর্টালগ...